টুকু হত্যা মামলার প্রধান আসামির আত্মসমর্পণ

রাজশাহী মহানগরীতে গুলিবিদ্ধ হয়ে নিহত আওয়ামী লীগ নেতা জিয়াউল হক টুকু হত্যা মামলার প্রধান আসামি এমএ নয়ন আত্মসমর্পণ করেছেন।  বুধবার দুপুরে মেট্রোপলিটন  ম্যাজিস্ট্রেট (১) আদালতে তিনি আত্মসমর্পণ করেন।টুকু হত্যা মামলার প্রধান আসামি এমএ নয়ন

এসময় নয়নের আইনজীবী জামিনের আবেদন করেন। তবে শুনানি শেষে আদালতের বিচারক মোকসেদা আসগর জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে এই মামলায় গ্রেফতার রবিউল ইসলাম ও জসিম উদ্দিনকে তিনদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) সেলিম বাদশা বলেন, এ মামলায় আদালতে আত্মসমর্পণকারী প্রধান আসামি নয়নকেও এবার রিমান্ডে আনা হবে।

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল বিকালে জিয়াউল হক টুকু রাজশাহী নগর ভবনের সামনে নিজ চেম্বারে গুলিবিদ্ধ হন। এরপর তাকে উদ্ধার করে তাকে দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এ ঘটনায় ২৫ এপ্রিল বিকালে নিহত টুকুর স্ত্রী শামসুন নাহার লতা পাঁচজনকে আসামি করে থানায় মামলা করেন।

আরও পড়ুন:

পাবনাপাঁচ হাজার টাকার জন্যে টুকরো লাশ হন আখতারুজ্জামান

/এআর/