পাবনার অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মুন্সী মোহাম্মদ মনিরুজ্জামান জানান,জেলার ইউনিয়ন পরিষদ সচিবের ১১টি পদের বিপরীতে প্রায় ২ হাজার পরীক্ষার্থী বৃহস্পতিবার পাবনা জেলা স্কুল ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা চলাকালে অন্যের পরীক্ষা দেওয়ার (প্রক্সি) অপরাধে জেলা স্কুল কেন্দ্র থেকে তারিক হাসান ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে মোস্তাক এলাহী, আব্দুল খালেক এবং মোবাইল ফোনে প্রশ্নোত্তর জেনে নেওয়ার অপরাধে মিজানুর রহমানকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত আটক ব্যক্তিদের মধ্যে তারিক হাসানকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং মোস্তাক এলাহী, আব্দুল খালেক ও মিজানুর রহমানকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠান।
আরও পড়তে পারেন: হেফাজতের সঙ্গে সুসম্পর্ক রেখে চলছে আ. লীগ!
/এমএসএম /