বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জেলার নালিতাবাড়ীর নাকুগাঁও সীমান্ত দিয়ে বিজিবি ও পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়। ঘটনার ৫ দিন পর লাশ হস্তান্তর করলো বিজিবি।
এ সময় ভারতের পক্ষে বিএসএফ’র ডালু ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুদেশ্বর শিং ও ডালু থানার ওসি পিভি মারাক এবং বাংলাদেশের পক্ষে বিজিবির হাতীপাগার ক্যাম্পের কম্পানি কমান্ডার সুবেদার মো. নাজিম উদ্দিন ও নালিতাবাড়ী থানার উপ পরিদর্শক মো. আরিফ হোসাইন উপস্থিত ছিলেন।
জানা যায়, নিহত রফিকুল কয়েকদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। গত ১ মে তিনি বাড়ি থেকে নিখোঁজ হন। বিষয়টি স্বজনরা রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পে অবহিত করেন। পরে বিজিবির থেকে যোগাযোগ করা হলে বিএসএফ’র পক্ষ থেকে জানানো হয়ডালুর খোয়াং এলাকায় এক বাংলাদেশিকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে স্থানীয়রা। ওই লাশের ছবি বিজিবির কাছে পাঠালে স্বজনরা লাশ সনাক্ত করেন। পরে বিজিবি এবং বিএসএফর মধ্যে পত্র আদান প্রদানের পর বৃহস্পতিবার পতাকা বৈঠকের মধ্যদিয়ে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় ভারতের ডালু থানায় একটি মামলা করা হয়েছ।
/এসএনএইচ/