মামলায় পরশুরাম পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আবদুল মান্নান, চিথলিয়া ইউনিয়ন চেয়ারম্যান জসিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা খায়রুল বাশার,পারভেজ ও রাশেদুল হাসান রাসুসহ ৭ জনের নাম উল্লেখ করা হয়েছে।
জেলা সহকারী পুলিশ সুপার সার্কেল আমিরুল ইসলাম মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ এ ঘটনায় ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন, পরশুরাম পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক যুবলীগ সভাপতি ও বর্তমান শ্রমিক লীগের আহ্বায়ক আবদুল মান্নান, স্থানীয় যুবলীগ নেতা পারভেজ এবং রাশেদুল হাসান রাসু।
এর আগে, বিকালে নির্বাহী কর্মকর্তা এইচ এম রকিব হায়দারকে দেখতে ফেনী সদর হাসপাতালে যান নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান।
প্রসঙ্গত, শুক্রবার দুপুরে ফেনীর পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিব হায়দারকে পিটিয়ে আহত করেছে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা। উপজেলার চিতলিয়ায় নৌ পরিবহনমন্ত্রী শাহজাহান খানের এক অনুষ্ঠানে গাড়ি পার্কিং করাকে কেন্দ্র করে তাকে মারধর করা হয়।
আরও পড়তে পারেন: ইউএনওকে পিটিয়ে আহত করলেন ছাত্র ও যুবলীগের কর্মীরা
/এমও/