মৌলভীবাজারে দেশি মদসহ আটক ২

আটকমৌলভীবাজারের ঘোড়াকাল এলাকা থেকে ২৪০ লিটার দেশি মদ একটি প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন- আফাজ মিয়া (৩৩) ও পিনকু দেব নাথ (৩০)। তাদের বাড়ি সদর উপজেলার খলিলপুর ইউনিয়নে।
গত শুক্রবার (৬ মে) দুপুর আড়াইটার দিকে তাদের আটক করা হয়।
মৌলভীবাজার মডেল থানার সহকারী উপ পরিদর্শক নাজমা বেগম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা করা হয়েছে।
/এসএনএইচ/