ভোট কেন্দ্র থেকে এজেন্টেদের বের করে দেওয়া এবং ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার অভিযোগ এনে সোনাইমুড়ী উপজেলার ৬ নং নাটেশ্বর ইউনিয়ন পরিষদের বিএনপির চেয়ারম্যান প্রার্থী মো. আবু সাইদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
সকাল ১০টা ৫ মিনিটে স্থানীয় সাংবাদিকদের সামনে তিনি এ ঘোষণা দেন। এরপর কেন্দ্র থেকে তার এজেন্ট, কর্মী-সমর্থকদের নিয়ে বের হয়ে যান। এছাড়া তিনি পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন।
/এসটি/