নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারি বাড়িতে শুরু হয়েছে জন্মবার্ষিকীর উৎসব। রবিবার বেলা সাড়ে ১২টার দিকে জাতীয় সংসদের হুইপ শহিদুজ্জামান সরকার জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ৩ দিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানের শুরু হয় আলোচনা সভা।
এসময় স্থানীয় সংসদ সদস্য ইসরাফিল আলম, পশ্চিমবঙ্গের কবি ও প্রাবন্ধিক জ্যোতিরিন্দ্রোনাথ ভাদুড়ী, রবীন্দ্র গবেষক অধ্যাপক ড. আশরাফুল ইসলাম, নওগাঁর জেলা প্রশাসক আমিনুর রহমা ও পুলিশ সুপার মোজাম্মেল হকসহ রবীন্দ্রভক্তরা উপস্থিত ছিলেন।
তিনদিন ব্যাপী অনুষ্ঠান মালায় মধ্যে প্রথম দিন কবির কর্মময় জীবন নিয়ে আলোচনা হবে। এছাড়া আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশন করবেন স্থানীয় ও অতিথি শিল্পীরা।
/এসটি/