রবিবার সকাল সাড়ে ১০টায় ফেনী রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিক নেতারা এ দাবি জানান।
অনুষ্ঠানে একই দাবিতে আগামীকাল সোমবার শহীদ মিনার চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দেন সাংবাদিক নেতারা।
অনুষ্ঠানে বক্তারা অভিযোগ করে বলেন, ফেনী প্রেসক্লাবে বর্বরোচিত হামলার ঘটনা ভিন্ন খাতে নেওয়ার জন্য পুলিশ মিথ্যা মামলা গ্রহণ করেছে। তাই হামলার দায়ে করা মামলাটির তদন্ত নিয়ে সংশয় প্রকাশ করেন তারা।
এ সময় পুলিশকে উদ্দেশ করে সাংবাদিকরা বলেন, কয়েকজন অপরাধীকে রক্ষা করতে গিয়ে অপরাধ প্রবণতাকে উস্কে দিবেন না। অবিলম্বে মামলাটি বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। একইসঙ্গে জড়িত সাংবাদিকদের স্ব স্ব প্রতিষ্ঠান থেকে বহিষ্কারেরও দাবি জানানো হয়।
গত সোমবার সন্ধ্যায় ফেনী প্রেসক্লাবে প্রবেশ করে ক্লাব সভাপতি ও একটি বেসরকারি টেলিভিশনের প্রতিনিধি রফিকুল ইসলামকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। এ সময় আহত হন আরও ৪ সাংবাদিক। বর্তমানে সাংবাদিক রফিক ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
/এসএনএইচ/এএইচ/