কারাগারচট্টগ্রাম শহর ছাত্রলীগের সেক্রেটারি নুরুল আজিম রনিকে দুই বছরের জন্য কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তার বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি ভঙ্গ এবং অবৈধ অস্ত্র বহনের অভিযোগ রয়েছে।রবিবার হাটহাজারি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকারী হারুনুর রশিদ জানান, চতুর্থ দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গের কারণে তাকে এই শাস্তি দেওয়া হয়েছে।
হাটহাজারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাঈল জানান, দণ্ডাদেশের কপি পাওয়ার পর রবিবার অভিযুক্ত ছাত্রলীগ নেতা রনিকে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, গ্রেফতারের সময় রনির কাছ থেকে (৯এমএম)পিস্তল, ১৫ রাইন্ড গুলি, নগদ টাকা ও রাবার স্ট্যাম্প জব্দ করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে আরেকটি মামলা দায়ের করা হয়েছে, যা বিচারাধীন।
/এনএস/ এএইচ/আপ-এমও