চট্টগ্রামে ১২ ইউনিয়নে ফের নির্বাচন চায় বিএনপি

ব্যাপক ভোট ডাকাতির অভিযোগ এনে হাটহাজারী উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদে ফের নির্বাচন দাবি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রবিবার এক সংবাদ সম্মেলনে নেতাকর্মীদের পক্ষ থেকে এ দাবির কথা জানান উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম ফজলুল হক।

ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬

সংবাদ সম্মেলনে এই নেতা চতুর্থ দফার ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের ব্যাপক অনিয়মের অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, হাটহাজারীতে নির্বাচন যদি সুষ্ঠু হতো, ১২টি ইউপির প্রত্যেকটি জয় পেতেন বিএনপির প্রার্থীরা।

তিনি আরও অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের প্রার্থীদের সমর্থকরা বিএনপির প্রার্থীদের সমর্থকদের ওপর হামলা চালায় এবং স্থানীয় প্রশাসনের সঙ্গেও বিবাদে জড়ায়। হাটহাজারীর মানুষ এর আগে কখনও এমন পরিস্থিতি তৈরি হতে দেখেনি। প্রচুর বহিরাগত লোক এসে নির্বাচনের মাঠে ত্রাসের রাজত্ব কায়েম করে এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বাধা দেয়।

আরও পড়ুন: ককটেলযশোর কেন্দ্রীয় কারাগারের ভেতরে ককটেল বিস্ফোরণ

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী এইচ এম জসিম উদ্দিন, কামাল উদ্দিন চৌধুরী, ইউসুফ খান, বিএনপি নেতা কাজী আব্দুল্লাহ আল হাসান, বেলায়েত হোসেন,সরওয়ার আলমগীর প্রমুখ।

/এইচকে/