রবিবার দুপুরে কোতোয়ালি থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. রহমত উল্লাহ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ডাকাতরা নগরীর সুরমা আবাসিক এলাকা, নেহারিপাড়া, যতরপুরসহ বিভিন্ন স্থানে ডাকাতির কথা স্বীকার করেছে বলে তিনি জানান।
গ্রেফতার ডাকাতরা হচ্ছে- মোগলাবাজার থানার মোহাম্মদপুর এলাকার মজিদপুরের লোকমান হোসেন (২২), পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার আতরখালি গ্রামের রাজু শেখ (২৩), খুলনা জেলার খানজাহান আলী থানার সিরামনি বাদামতলা গ্রামের আসলাম শেখ (২৬), খুলনার সোনাডাঙা থানার আল আমিন মহল্লার মাসুম সর্দার (২৫), বাগেরহাট জেলার সদর থানার পাঠুরপাড়া গ্রামের রানা শেখ (২৫) এবং খানজাহান আলী থানার শিরামনি বাদামতলার বাবু হোসেন (২৬)।
আরও্ পড়তে পারেন: ‘রাগ করে’ নিজ গায়ে আগুন দিলেন স্বামী, দগ্ধ স্ত্রীও
অতিরিক্ত উপ-কমিশনার মো. রহমত উল্লাহ জানান, নগরীতে সম্প্রতি ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় পুলিশের চৌকস ও দক্ষ কর্মকর্তাদের সমন্বয়ে একটি বিশেষ টিম গঠন করা হয়। ওই টিমের নেতৃত্বে ছিলেন-কোতোয়ালি থানার সহকারী কমিশনার মো. নূরুল হুদা আশরাফী ও শাহপরাণ থানার সহকারি কমিশনার এ কে এম সাজ্জাদুল আলম। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিলেটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ ডাকাতকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতার ডাকাতরা ঢাকা, মৌলভীবাজার, চট্টগ্রাম ও বরিশালসহ বিভিন্ন জেলায় ডাকাতির কথা স্বীকার করেছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে লুণ্ঠিত নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।
আরও্ পড়তে পারেন: অবশেষে বিধ্বংসী রূপে ফিরলেন সাকিব
/জেবি/ এএইচ/-আপ এমএসএম/