পুলিশ জানায়, নিহত অতুল চন্দ্র রংপুর নগরীর শাপলা চত্বরে পূবালী ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করতেন। রবিবার রাত সোয়া ১০টার দিকে তিনি সাইকেলে করে লালবাগ এলাকায় এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় বিএডিসি অফিসের সামনে কয়েকজন দুর্বৃত্ত তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তবে কারা কি কারণে অতুল চন্দ্রকে হত্যা করছে পুলিশ তা নিশ্চিত করে বলতে পারেনি।
কোতোয়ালী থানায় ওসি জাহিদুল ইসলাম জানান, এই ঘটনায় নিহত অতুল চন্দ্রের ছেলে তপন চন্দ্র বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য জনি মিয়া ও সুমন মিয়া নামে দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতরা পেশাদার ছিনতাইকারী।
সোমবার সকাল ১০টার দিকে এসআই আফওয়াজুল ইসলাম লাশের সুরত হাল রির্পোট তৈরি করেছে। ময়না তদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
/জেবি/টিএন/আপ-এনএস/