চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

সড়ক দুর্ঘটনাচট্টগ্রামের পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. খোরশেদ (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এছাড়া ওই দুর্ঘটনায় দুই নারী আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার শান্তিরহাট এলাকায় সিএনজি এবং মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ওই যুবক নিহত হন।

পটিয়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট জিল্লুর রহিম বলেন, শান্তিরহাট এলাকায় শিলা শাহ মার্কেটের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে একজন নিহত ও দুই নারী আহত হয়েছেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে দায়িত্বরত পুলিশ পোস্টের নায়েক জাহাঙ্গীর আলম বলেন, ঘটনার পর মো. খোরশেদকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

/এসএনএইচ/