আরও পড়তে পারেন: পানামা পেপারসের তালিকায় বাংলাদেশের ৫ প্রতিষ্ঠান ও ৩৫ ঠিকানা
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে গ্রামীণ ফোনের গ্রাহক সেবা কেন্দ্রের দরজার শাটার নামিয়ে কর্মকর্তা ও কর্মচারীরা দিন শেষে হিসেব করছিলেন। এ সময় হঠাৎ করে ৭-৮ জন মুখোশধারী যুবক সেবা কেন্দ্রের শাটার উঠিয়ে দরজার গ্লাস ভাঙচুর করে কয়েকটি পটকার বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। পটকার বিকট শব্দ ও ভাঙচুরের ঘটনায় আশপাশের দোকান-পাট বন্ধ করে লোকজন ছুটোছুটি শুরু করে।
গ্রাহক সেবা কেন্দ্রের ম্যানেজার রাশেদুল হাসান জানান,তারা ঘরের শাটার নামিয়ে দিনের হিসেব করছিলেন। হঠাৎ করেই এ সময় ভাঙচুরের ঘটনা ঘটে। মুখোশ পরা যুবকরা ভাঙচুর চালিয়ে দ্রুত পালিয়ে যায়।
আরও পড়তে পারেন: বিগ ব্যাশে মুস্তাফিজকে নিয়ে কাড়াকাড়ি!
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন জানান,প্রাথমিকভাবে তাদের ধারণা গ্রাহকের সঙ্গে কোনও বিষয়ে গ্রাহক সেবা কেন্দ্রের কারোর আচরণগত ক্ষোভ অথবা লেনদেন নিয়ে কোন ক্ষোভ থেকে এমন ঘটনা ঘটতে পারে।
/এমএসএম/