নওগাঁয় খাদ্যগুদামে ধান-গম ক্রয় শুরু

খাদ্যগুদামে সরকারিভাবে ধান ও গম কেনা শুরু ( ফাইল ফটো)নওগাঁয় খাদ্যগুদামে সরকারিভাবে ধান ও গম কেনা শুরু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ধান ও গম সংগ্রহের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল মালেক।
এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আনোয়ার হোসেন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম,উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা রেজাউল ইসলাম, খাদ্যগুদামের অতিরিক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা অরুণ কুমার প্রামাণিক, জেলা ও উপজেলা পর্যায়ের চালকল মালিক সমিতির নেতারাসহ  প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, যারা প্রকৃত কৃষক তাদের কাছে কৃষি কার্ড এবং দশ টাকায় খোলা ব্যাংক অ্যাকাউন্ট আছে। আর এ কার্ডের মাধ্যমে প্রত্যেক প্রান্তিক কৃষকের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ ধান ও গম কেনা হবে। কৃষকের অ্যাকাউন্টে সরাসরি টাকা জমা হবে। এর ফলে দালালের মাধ্যমে কৃষকদের প্রতারিত হওয়ার কোনও সুযোগ থাকবে না।
তিনি আরও জানান,এবার জেলায় প্রতি কেজি ধান ২৩ টাকা দরে ২৬ হাজার ৫৪৫ টন এবং প্রতি কেজি গম ২৮ টাকা দরে ৯ হাজার ৪৫২ টন প্রান্তিক কৃষকের কাছ থেকে কেনা হবে। গম ক্রয় চলবে আগামী ৩১ মে এবং ধান ক্রয় চলবে ৫ জুন পর্যন্ত ।
/জেবি/ এমএসএম/