মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, পিয়ারা বেগম ও তার ছোট ভাই ফজলুল হকের মোটরসাইকেলের পিছনে বসে নিজ বাড়ী থেকে গোবিন্দগঞ্জ শহরে আসছিলেন। পথে ওই এলাকায় স্পিডব্রেকার পার হওয়ার সময় হঠাৎ মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের উপর পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। আশংকাজনক অবস্থায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তিনি মারা যান।
/এসএনএইচ/