কুমিল্লায় বাংলা ট্রিবিউনের ২য় বর্ষপূর্তিতে র‌্যালি ও প্রীতিভোজ

বাংলা ট্রিবিউনের ২বছর পূর্তিতে কুমিল্লায় র‌্যালি,আলোচনা সভা ও প্রীতিভোজের আয়োজন করা হয়েছে।

কুমিল্লায় বাংলা ট্রিবিউনের ২য় বর্ষপূর্তিতে র‌্যালি

শুক্রবার দুপুরে নগরীর বাগিচাগাঁও এলাকায় র‌্যালি করা হয়। স্থানীয় দৈনিক আমাদের কুমিল্লা মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, সাপ্তাহিক আমোদ ভারপ্রাপ্ত সম্পাদক বাকীন রাব্বী, সচেতন নাগরিক কমিটি কুমিল্লার সভাপতি আলী আকবর মাসুম, দৈনিক মানবকন্ঠের কুমিল্লা প্রতিনিধি

শাহাজাদা এমরান, বৈশাখী টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি আনোয়ার হোসাইন, সিনিয়র শিক্ষক আবদুল বাকী, দৈনিক আমাদের কুমিল্লার বাণিজ্যিক ব্যবস্থাপক মোশারফ হোসেন, রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি মাহফুজ নান্টু, সাধারণ সম্পাদক এমদাদুল হক সোহাগ, দৈনিক কালের কন্ঠের কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি আবদুর রহমান প্রমুখ।

বাংলা ট্রিবিউনের ২য় বর্ষপূর্তিতে প্রীতিভোজ

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা ট্রিবিউনের কুমিল্লা প্রতিনিধি। আলোচনা সভায় বক্তারা বাংলা ট্রিবিউনের সাফল্য কামনা করে তৃণমূল জনপদের খবরে প্রাধান্য দেওয়ার আহবান জানান।

/এইচকে/