টাঙ্গাইলে বাংলা ট্রিবিউনের দ্বিতীয় বর্ষপূর্তিতে শোভাযাত্রাটাঙ্গাইলে অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জেলা প্রশাসক মো. মাহবুব হোসেনের নেতৃত্বে শোভাযাত্রা বের হয়। শুক্রবার বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে এ শোভা যাত্রা বের হয়। এতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।
টাঙ্গাইলে বাংলা ট্রিবিউনের দ্বিতীয় বর্ষপূর্তিতে শোভাযাত্রাপরে প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্যে মো. মাহবুব হোসেন বলেন, সাংবাদিক ও সংবাদপত্র জাতির দর্পণ। জাতি গঠনে সাংবাদিকদের ভূমিকা রয়েছে। বাংলা ট্রিবিউন ন্যায়ের পথে থেকে দেশ গঠনে ব্যাপক ভূমিকা রাখবে বলে আশা করছি।
তিনি আরও বলেন, টাঙ্গাইলের সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে নিজেদের অবস্থান তৈরি করে নিয়েছে। এখানে হলুদ সাংবাদিকতার চর্চা খুব একটা নেই।
টাঙ্গাইলে বাংলা ট্রিবিউনের দ্বিতীয় বর্ষপূর্তিতে শোভাযাত্রাটাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- সিভিল সার্জন ডা. সৈয়দ ইবনে সাঈদ, সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, র্যাব কমান্ডার এএসপি জুয়েল, টাঙ্গাইল মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোহাম্মদ আলী, টাঙ্গাইল প্রেসক্লাবের সম্পাদক কাজী জাকেরুল মওলা, বাস-কোচ সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, দৈনিক প্রগতির আলোর সম্পাদক আনোয়ার সাদাৎ ইমরান, জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার রাশেদুল আলম, সাধারণ সম্পাদক শফিকুর রহমান খান, ভাসানী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সামছুল আলম, বাংলা ট্রিবিউনের টাঙ্গাইল প্রতিনিধি আফজাল হোসেন, সময় টিভি স্থানীয় প্রতিনিধি কাদির তালুকদার, ডেইলি স্টার প্রতিনিধি মির্জা শাকিল, নিউ এজ প্রতিনিধি হাবিব খান, দীপ্ত টিভি প্রতিনিধি মামুনুর রহমান, এশিয়ান টিভির প্রতিনিধি শফিকুজ্জামান খান মোস্তফা, মোহনা টিভির প্রতিনিধি রেজওয়ান শরিফ, প্রগতির আলো’র ক্রীড়া প্রতিবেদক মোজাম্মেল হক, স্টাফ রিপোর্টার শোভন দাস, কাউছার আহমেদ, আবু রায়হান প্রমুখ।
আরও পড়ুন:
জামায়াত নেতাদের ফাঁসির বিষয়টি জাতিসংঘে তুলবে পাকিস্তান
নতুন উদ্দীপনা নিয়ে আগামীর পথ চলার অঙ্গীকার
অনলাইন পত্রিকা জ্ঞানভিত্তিক সমাজ গঠনে অবদান রাখছে
/এসএনএইচ/