শুক্রবার দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ মানববন্ধন পালিত হয়। এ সময় তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া থেকে ঢাকামুখী প্রায় এক কিলোমিটার এলাকায় বিক্ষোভ মিছিল করেন। পরে হোতাপাড়া বাজারে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন হোতপাড়া বাজার ব্যভসায়ী সমিতির সভাপতি আব্দুল বাতেন।
শ্রীপুরের তেলিহাটী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য তারেক হাসান বাচ্চু বলেন, গত কয়েক মাস ধরে শ্রীপুরের তেলিহাটী ও গাজীপুর ইউনিয়নের কয়েকটি স্থানে অবৈধভাবে মেলার নামে জুয়া, হাউজি, অশ্লীল নৃত্য অনুষ্ঠিত হচ্ছে। এসব কারণে এলাকায় মাদকের ব্যবহার বেড়ে গেছে।
গাজীপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আজিজুল ইসলাম বলেন, অসামজিক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় এলাকায় অপরাধও বেড়ে গেছে। এসবের বিরুদ্ধে প্রশাসনের ভূমিকায় তারা হতাশ।
গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের সদস্য এমদাদুল হক বলেন, হোতাপাড়া, রাজেন্দ্রপুর ও বাঘের বাজারে গত বেশ কয়েকমাস যাবত অবাধে মেলার নামে অশ্লীলতা চলছে।
হাজী রমজান আলী মসজিদের খতিব আরিফ বিল্লাহ বলেন, এ মেলায় অসামাজিক কর্মকাণ্ডের কারণে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অশ্লীলতার প্রতিবাদ করলে মিথ্যা মামলায় জড়ানো হয়। অথচ অশ্লিলতার বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয় না।
আরও পড়ুন:
জামায়াত নেতাদের ফাঁসির বিষয়টি জাতিসংঘে তুলবে পাকিস্তান
নতুন উদ্দীপনা নিয়ে আগামীর পথ চলার অঙ্গীকার
অনলাইন পত্রিকা জ্ঞানভিত্তিক সমাজ গঠনে অবদান রাখছে
/এসএনএইচ/