বিলুপ্ত ছিটমহলে সেলাই মেশিন বিতরণ করলো অগ্রণী ব্যাংক

বিলুপ্ত ছিটমহলে অগ্রণী ব্যাংক সেলাই মেশিন বিতরণকুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় প্রশিক্ষিত ৩৯ জন দরিদ্র মহিলার মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করেছে অগ্রণী ব্যাংক।

গত শুক্রবার দুপুরে দাসিয়ারছড়ার কালিরহাট বাজারে অগ্রণী ব্যাংক কুড়িগ্রাম প্রিন্সিপাল অফিসের আয়োজনে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে ছিলেন অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক মো. কামরুজ্জামান। কুড়িগ্রাম অঞ্চলের সহকারী ব্যবস্থাপক এসএম মোস্তফা-ই-কাদেরের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবেন্দ্র নাথ উরাঁও, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, রংপুর সার্কেলের ডিজিএম সমীরঞ্জন চক্রবর্তী, এজিএম মকবুল হোসেন, কুড়িগ্রাম শাখা ম্যানেজার রফিকুল ইসলাম, সিনিয়র প্রিন্সিপাল অফিসার জাহিদ হোসেন, ফুলবাড়ী শাখা ম্যানেজার ইয়াসির আরাফাত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী, সাবেক ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির নেতা গোলাম মোস্তফা ও আলতাফ হোসেন প্রমুখ।

অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক মো. কামরুজ্জামান বলেন, দীর্ঘ ৬৮ বছরের অবহেলিত বিলুপ্ত ছিটমহলের নারীদের ভাগ্য উন্নয়নে এসব সেলাই মেশিন বিতরণ করা হচ্ছে। যাতে এ এলাকার নারীরা স্বাবলম্বি হতে পারেন।
আরও পড়ুন:
জামায়াত নেতাদের ফাঁসির বিষয়টি জাতিসংঘে তুলবে পাকিস্তান
নতুন উদ্দীপনা নিয়ে আগামীর পথ চলার অঙ্গীকার
অনলাইন পত্রিকা জ্ঞানভিত্তিক সমাজ গঠনে অবদান রাখছে

/এসএনএইচ/