যৌতুক না পাওয়ায় গৃহবধূর চুল কেটে দিল স্বামী

নওগাঁনওগাঁর রানীনগরে যৌতুক না পাওয়ায় স্বামী ও তার স্বজনদের বিরুদ্ধে এক গৃহবধূকে মারধর করে মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার তিনজনকে আসামি করে থানায় মামলা করলে পুলিশ ওই গৃহবধূর স্বামী টিটুকে (২৫)গ্রেফতার করে জেল হাজতে পাঠায়।
অারও পড়ুন: আসলামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অনুমতি চাইবে পুলিশ
মামলা সূত্রে জানা গেছে, ছয় বছর আগে উপজেলার সদরের পশ্চিম বালুভরা গ্রামের মো. জিন্নাহ আলীর মেয়ে জেমি আক্তারের সঙ্গে একই গ্রামের সায়ের আলীর ছেলে মো.টিটুর বিয়ে হয়। বিয়েতে যৌতুক হিসেবে নগদ টাকা দেওয়া হলেও টিটু আরও যৌতুক দাবি করে। যৌতুকের দাবিতে বিভিন্ন সময় জেমিকে চাপ দিত টিটু। এরই মধ্যে তাদের সংসারে সানিয়া ও মরিয়ম নামের দেই কন্যা সন্তান জন্ম নেয়। জেমির বাবা তার মেয়ের সংসারে সুখ-শান্তির জন্য টিটুকে আরও কিছু টাকা দেয়। কিন্তু এরপরেও মেয়ের ওপর নির্যাতন দিনদিন বেড়েই চলে।
এরই ধারাবাহিকতায় ২ মে রাতে জেমির স্বামী ও তার বোন রঙ্গিলা বেগম বেধড়ক মারপিট করে টাকা নিয়ে আসার কথা বলে জেমিকে বাড়ি থেকে বের করে দেয়। পরে টিটু ও তার আত্মীয়রা গত ১৪ মে বিষয়টি মিমাংসার কথা বলে কৌশলে জেমিকে ফিরিয়ে আনে। পরে ওই রাতেই স্বামী ও তার স্বজনেরা মিলে জেমিকে আবার  বেধড়ক মারপিট করে মাথার চুল কেটে নেয়।
এ বিষয়ে গৃহবধু জেমি আক্তার বাদী হয়ে স্বামী টিটু, শ্বশুড় ও ননদকে আসামি করে সোমবার সকালে থানায় মামলা করলে পুলিশ টিটুকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়।
আরও পড়ুন: আসলাম চৌধুরী ৫৪ ধারায় ৭ দিনের রিমান্ডে
রানীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় জেমির স্বামীকে গ্রেফতার করা হয়েছে। আর অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

/এসএনএইচ/এমএসএম /