রংপুরে শিশু গৃহকর্মী ধর্ষণ

সেই খাদ্য কর্মকর্তার জামিন বাতিল ও বরখাস্তের দাবিতে মানববন্ধন

রংপুরে শিশু গৃহকর্মী ধর্ষণের বিচার দাবিতে মানববন্ধনরংপুর নগরীর ধাপ সাগর পাড়ায় শিশু গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় খাদ্য কর্মকর্তা খাদেমুল ইসলাম হিরুর জামিন বাতিল ও তাকে চাকরি থেকে বরখাস্ত করার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নাগরিক সমাজের উদ্যোগে মঙ্গলবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে নারী নেত্রী, মানবাধিকার কর্মী,রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ বিশিষ্টজনেরা অংশ নেন।
আরও পড়তে পারেন; চাকরি ও বাড়ি ছেড়ে চলে গেলেন অর্ণবের মা
রংপুর জেলা মহিলা সমিতির সভাপতি হাসনা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যক্ষ ফকরুল ইসলাম, সিপিবি সাধারণ সম্পাদক শাহিন রহমান , নারী নেত্রী বিলকিছ বেগম,মুক্তিযোদ্ধা আকবর হোসেন,বাসদ জেলা সমন্বয়ক আব্দুল কুদ্দুস, ছাত্র নেতা রাসেলসহ বিশিষ্টজনেরা।
অারও পড়তে পারেন: জাতি ক্ষমা চাচ্ছে সেই শিক্ষকের কাছে!
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত ৩০ এপ্রিল রাতে রংপুরের মিঠাপুকুর উপজেলা খাদ্য কর্মকর্তা খাদেমুল ইসলাম তার বাড়ির  ১২ বছরের কাজের শিশুকে ধর্ষণ করেন। পরে গুরুতর অবস্থায় শিশুটিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রচণ্ড রক্তক্ষরণের কারণে শিশুটি আইসিইউতে চিকিৎসাধীন ছিলো। মাত্র ৩ দিনের মাথায় শিশুটির ফরেনসিক রিপোর্ট প্রদান করে রংপুর মেডিকেল কলেজের চিকিৎসকরা। রিপোর্টে ধর্ষণের বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করা হয়। 

বক্তারা অভিযোগ করেন,ওই খাদ্য কর্মকর্তার টাকার কাছে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের চিকিৎসক, পুলিশসহ সবাই বিক্রি হয়ে গেছেন। চাঞ্চল্যকর এই ধর্ষণ মামলায় গ্রেফতার হবার মাত্র ১৫ দিনের মধ্যে তাকে জামিন প্রদান করা হয়েছে। তারা অবিলম্বে অভিযুক্ত খাদ্য কর্মকর্তার জামিন বাতিল করে তাকে চাকরি থেকে বরখাস্ত করার দাবি জানান।

 

/এমএসএম /