বুধবার সকাল ৯টার দিকে কচুয়া বাজারে তিনি হামলার শিকার হন। জানা যায়, ধারালো ছুরি ও দেশিয় অস্ত্র নিয়ে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা করে। পরে গুরুত্বর আহত অবস্থায় তাকে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সালাউদ্দিন জোয়ার্দ্দার মামুনের অভিযোগ, প্রতিপক্ষ বিএনপি সমর্থিত প্রার্থী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা এ হামলা চালিয়ে থাকতে পারেন।
এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মহিবুল ইসলাম বলেন, ঘটনার পর ওই এলাকায় টহল বাড়ানো হয়েছে।
আগামী ২০ মে প্রতীক বরাদ্দ ও ৪ জুন এ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
/এসএনএইচ/