সেলিম ওসমানের শাস্তি দাবি জোনায়েদ সাকির

জোনায়েদ সাকিনারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পিয়ার সাত্তার লতিফ স্কুলের প্রধান শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় এমপি সেলিম ওসমানসহ দোষীদের শাস্তি দাবি করেছেন গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক জোনায়েদ সাকি। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের বালুর মাঠ এলাকায় জেলা গণসংহতি আন্দোলনের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি এই দাবি জানান।
গণসংহতি আন্দোলনের জেলা ভিত্তিক সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে ওই সংবাদ সম্মেলনের আহ্‌বান করেন জেলা গণসংহতি আন্দোলনের নেতারা।
পরে জোনায়েদ সাকি নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে দেখতে যান এবং তার শারীরিক অবস্থার খোঁজ নেন।

আরও পড়তে পারেন: শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মানববন্ধন 


এ সময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক তরিকুল সুজন, গার্মেন্ট শ্রমিক সংহতির আহবায়ক অঞ্জন দাস প্রমুখ।
/এমএনএইচ/