স্থানীয়রা জানান, পূর্ব পীর মহল্লার কাজী আনার মালিকানাধীন গ্রুপ ভিউ টাওয়ারের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে তিন যুবক আস্তানা গেড়েছিল। বেশ কিছুদিন ধরে তারা সেখানে অবস্থান করলেও বাইরে তেমন একটা বের হতেন না। এ নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ দেখা দেয়। বিষয়টি কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমকে অবহিত করলে শুক্রবার বিকেলে স্থানীয়দের সঙ্গে নিয়ে ওই ফ্ল্যাটে অভিযান চালানো হলে দুই যুবক পালিয়ে যায়। সজীব হাসান পালানোর সময় আটক হন। খবর পেয়ে বিমানবন্দর থানার আম্বরখানা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সজীব হাসানকে থানায় নিয়ে যায়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) রহমত উল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, পীর মহল্লা থেকে চকলেট বোমা, পাউডারসহ কিছু ভিওআইপি সামগ্রী উদ্ধার করা হয়েছে। আদালতের অনুমতি নিয়ে গান পাউডার পরীক্ষা করা হবে। কোনও জঙ্গী সংগঠনের সঙ্গে আটক যুবকের সংশ্লিষ্টতা রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
/এসএনএইচ/