শুক্রবার খুলনায় আবহাওয়া পূর্বাভাস সম্পর্কিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) অডিটোরিয়ামে ‘কনফারেন্স অন ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড অ্যাডভান্স ইন ফিজিক্স: বাংলাদেশ পারেসপেকটিভ’ শীর্ষক দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগ ও শিক্ষা মন্ত্রণালয়।
সম্মেলনে কুয়েট উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীরের সভাপতিত্ব সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) গ্লাস অ্যান্ড সিরামিক বিভাগের কনসালটেন্ট অধ্যাপক ড. আব্দুল হাকিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্স ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কুয়েটের পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপত ড. মাহাবুব আলম, কুয়েটের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শিবেন্দ্র শেখর শিকদার অধ্যাপক ড. আব্দুল্লাহ ইলিয়াস আক্তার প্রমুখ।
এ সময় কুয়েট উপাচার্য বলেন, পরিবর্তিত বৈশ্বিক আবহাওয়ার বর্তমান প্রেক্ষাপটে সম্মেলনটি যথেষ্ট সময় উপযোগী। বর্তমানে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হানা দিলেও ক্ষয় ক্ষতির পরিমাণ পূর্বের চেয়ে অনেক কম। কারণ দুর্যোগের বিষয়ে আমরা আগেই সতর্ক হতে পারছি।
দিনব্যাপী সম্মেলনে ১টি প্লিনারি সেশনসহ ৭টি সেশনে ৪৮টি পেপার উপস্থাপন করা হয়। সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের দেড় শতাধিক গবেষক, শিক্ষক, সংশ্লিষ্ট ক্ষেত্রের শিক্ষার্থীরা অংশ নেন।
/এসএনএইচ/