গত বৃহস্পতিবার রাতে নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুনির ফেরদৌসের সভাপতিত্বে দূর্যোগ মোকাবিলা কমিটির জরুরী প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। সভায় ঘূর্ণিঝড় পূর্ববতী এবং পরবর্তী সময়ে পস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উপকূলীয় প্রতিটি জেলায় ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে লোকজনকে আশ্রয়ের জন্য প্রস্তুত রাখা হয়েছে এবং শুকনো খাবার প্রস্তুত রাখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্দেশ দেওয়া হয়েছে। দুর্যোগ মোকাবিলায় রেড ক্রিসেন্ট সোসাইটির সেচ্ছাসেবক দলকেও প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে হাতিয়া সুবর্ণচর ও কোম্পানিগঞ্জের উপকূলীয় এলাকায় মাইকিং করা হয়েছে। নোয়াখালী কোর্ট বিল্ডিং কক্ষে কন্ট্রোল রুম খোলা হয়েছে।
/এসএনএইচ/