অস্তিত্ব রক্ষা করার দাবি পূজা উদযাপন পরিষদের

শেরপুরে পূজা উদযাপন পরিষদের মানববন্ধনশেরপুরে অস্তিত্ব রক্ষা ও সমান অধিকার প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা। শুক্রবার বিকেলে শহরের গোপাল জিউর মন্দিরের সামনের সড়কে আয়োজিত এক মানববন্ধন ও সমাবেশে নেতারা এ দাবি জানান। নারায়ণগঞ্জের স্কুল শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার প্রতিবাদে এ মানববন্ধনে অংশগ্রহণকারীরা ২০ সেকেন্ড কান ধরে দাঁড়িয়ে থাকেন।

মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন জেলা মানবাধিকার কমিশন সভাপতি অ্যাডভোকেট প্রদীপ দে কৃষ্ণ, সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য, জেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক কানু চন্দ্র চন্দ, মুক্তিযোদ্ধা তালাপতুফ হোসেন মঞ্জু, অ্যাডভোকেট নরেশ চন্দ্র দে, শ্রীবরদী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রাঞ্জল সাংমা, ঝিনাইগাতী পূজা পরিষদ সভাপতি গোপাল সেন গুপ্ত, নকলা পূজা পরিষদের সভাপতি ঝুমুর পোদ্দার, প্রভাষক মলয় চাকী প্রমুখ।

/এসএনএইচ/