পিরোজপুরঘূর্ণিঝড় রোয়ানু’র প্রভাবে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড় মাছুয়া ইউনিয়নের বড় মাছুয়া লঞ্চঘাট এলাকার চারটি বসতঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। দুপুর ১২টার দিকে তীব্র বাতাসের কবলে বসতঘরগুলো নদীতে বিলীন হয়ে যায়। জেলা ও ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া রোয়ানু’র প্রভাবে সৃষ্ট বাতাস ও বৃষ্টিতে শ্রমজীবী মানুষ চরম দুর্ভোগে পড়েন। নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় অনেকে গৃহবন্দী হয়ে পড়েন। অপরদিকে মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের কচুবাড়িয়া (বলেশ্বর নদীর মোহনায়) এলাকায় থাকা বেড়িবাঁধের কিছু অংশ দুপুর সাড়ে ১২টার দিকে ভেঙ্গে নদীতে বিলীন হয়ে যায়।
/এমপি/