বগুড়ায় বিটিসিএল এডিএসএল ব্রডব্যান্ড ইন্টারনেট বিভাগ সূত্র জানায়, গত ২০১০ সালের ২২ এপ্রিল থেকে ইন্টারনেট সেবা দেওয়া হচ্ছে। এখন ৯৮০টি সংযোগ দেওয়ার ক্ষমতা রয়েছে। বর্তমানে গ্রাহক সংখ্যা প্রায় ৬৪০ জন। সংযোগ গ্রহণে অনেকে এগিয়ে আসছেন। আগে লাইন ভাল থাকলেও সম্প্রতি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চারলেনে উন্নীত করার কাজ চলায় মাঝে মাঝে অপটিক্যাল ফাইবার সংযোগ কেটে যাচ্ছে। এতে গ্রাহকরা ঠিকমত লাইন পাচ্ছেন না।
ভুক্তভোগী কয়েকজন গ্রাহক জানান, তারা স্বল্প খরচে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ পাওয়ার প্রলোভনে বিটিসিএলের এডিএসএল ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ গ্রহণ করেন। কিন্তু সংযোগ নেওয়ার পর ঠিকমত লাইন পাচ্ছেন না। আনলিমিটেড বলা হলেও অধিকাংশ সময় লাইন থাকেনা। মাঝে মাঝে লাইন পেলেও ট্রিপ (ছেড়ে দেয়) করে। সংযোগের দায়িত্বে থাকা জুনিয়র অ্যাসিস্ট্যান্ড ম্যানেজার রুহুল আমিন কবিরকে ঠিকমত পাওয়া যায়না। অথচ মাসে ঠিকই বিল পরিশোধ করতে হচ্ছে। ভুক্তভোগীরা এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন।
এছাড়া সম্প্রতি ভারতে ব্র্যান্ডউইথ দেওয়ার পর স্পিড কম পাচ্ছেন। তিনি তাদের গাফিলতি বা অনিয়মের কথা অস্বীকার করে বলেন, বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষকে মৌখিকভাবে অবহিত করা হয়েছে। তিনি গ্রাহকদের কাছে লিখিত অভিযোগ দাবি করেন। এসব অভিযোগ প্রধান কার্যালয়ে পাঠানো হবে।
বিভাগীয় প্রকৌশলী (টেলিকম) তাজুল ইসলাম জানান, গ্রাহকদের অভিযোগ পাবার পর ঊর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তিনি দাবি করেন, মহাসড়ক উন্নয়ন কাজের অপটিক্যাল ফাইবার কেটে যাওয়ায় ঠিকমত ইন্টারনেট সংযোগ পাওয়া যাচ্ছেনা। তিনি প্রয়োজনে গ্রাহকদের সংযোগ বিচ্ছিন্ন করে নিতে দরখাস্ত দিতে বলেন।
/এমএসএম /আপ-এসএনএইচ/