আরও পড়তে পারেন: শবে বরাতের রাতে চট্টগ্রামে দুই খুন
এলাকাবাসী জানান, করিমগঞ্জ-তাড়াইল আসনের সাবেক বিএনপি সাংসদ কবির উদ্দিন আহমেদের ছেলে মোসাব্বির হোসেন সাদ্দামকে তৃণমূলের কাউন্সিলের মাধ্যমে বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে নিয়ামতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হয়।কিন্তু এটা কোনওভাবেই মেনে নিতে পারছেন না সাদ্দামের বড় ভাই তাওছিফ কবির সায়েম। তাই তিনিও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনি মাঠে লড়াই করে আসছেন। অপরদিকে সাদ্দামের আপন চাচাতো ভাই বর্তমান চেয়ারম্যান মিছবাহ উদ্দিন ছায়েল আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।
এ ব্যাপারে মোসাব্বির হোসেন সাদ্দাম বলেন,তৃণমূলের বিএনপির ভোটে আমি নির্বাচিত হয়েছি। তাই দল থেকে আমাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়া হয়েছে।যদি নির্বাচনে কোনও রকম কারচুপি না হয়,তাহলে আমি জয়ের ব্যাপারে আশাবাদী।
তাওছিফ কবির সায়েম বলেন, এলাকাবাসী আমাকে নিয়ামতপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চান।তাই যতই ঝড়-তুফান আসুক নির্বাচনের মাঠে আমি লড়াই করে যাব। নির্বাচন যদি সুষ্ঠু ও নিরপেক্ষ হয়,তাহলে আমার জয় সুনিশ্চিত।
বর্তমান চেয়ারম্যান মিছবাহ উদ্দিন ছায়েল বলেন,চেয়ারম্যান হিসেবে আমি এলাকার অনেক উন্নয়নমূলক কাজ করেছি।সুখে-দুঃখে এলাকাবাসী সবসময় আমাকে কাছে পেয়েছে। আমি যথাসাধ্য তাদের উপকার করার চেষ্টা করেছি। তাই এবারও তারা আমাকে নির্বাচনের মাঠে দাঁড় করিয়েছেন। আমার বিশ্বাস গতবারের মতো এবছরও আমি নির্বাচনে জয়লাভ করব।
নিয়ামতপুর ইউনিয়নে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন মখদুম কবির তন্ময়। তিনি বলেন, এক পরিবার থেকে তিনজন প্রার্থী নির্বাচনের মাঠে লড়াই করছেন।তাই আমি বিপুল ভোটে জয়ের ব্যাপারে আশাবাদী।
এছাড়াও এ ইউনিয়নে মো. হেলাল উদ্দিন সরকার শাফু নামে আরেক স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
আরও পড়তে পারেন: নারায়ণগঞ্জে হেফাজতের ইউটার্ন
করিমগঞ্জ উপজেলার নির্বাচন কর্মকর্তা মাহবুবুল হক জানান, আগামী ৪ জুন করিমগঞ্জ উপজেলায় নিয়ামতপুর ইউনিয়নসহ ১১টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে মোট ৭৪ জন প্রার্থী চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ভোটার রয়েছে ১ লাখ ৯৪ হাজার ১১৯ জন।
/এমএসএম /