নরসিংদীর মনোহরদীতে শিশু ধর্ষণ ও হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

আদালতনরসিংদীর মনোহরদীতে শিশু ফাহিমাকে (১১) ধর্ষণ ও হত্যার দায়ে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে নরসিংদীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীম আহমেদ এই দণ্ডাদেশ দেন। একই রায়ে আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন, মনোহরদী উপজেলার কাহেতেরগাঁও গ্রামের বাসিন্দা কিরন মিয়া (২৮)। রাষ্ট্রপক্ষের কৌশুলী শরিফুল ইসলাম দর্পণ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, মনোহরদী উপজেলার কাহেতেরগাঁও গ্রামের নূরচান মিয়া ও কিরণ মিয়া গত বছরের জানুয়ারি মাসে একই গ্রামের শিশু ফাহিমাকে (১১) ধর্ষণ শেষে হত্যা করেন। পরদিন বাড়ির পাশে শিশুটির মরদেহ পাওয়া যায়। পরে ওই দিনই থানায় মামলা করা হয়। 

পুলিশের দেওয়া চার্জশিট অনুযায়ী সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ এবং পর্যালোচনা শেষে বিচারক শামীম আহমেদ কিরন মিয়াকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। 
আরও পড়ুন: 
ঘোষণা দিয়ে মডেলের আত্মহত্যা, একজন গ্রেফতার

শিমুল বিশ্বাসসহ বিএনপির ২৭ নেতাকর্মীকে গ্রেফতারের নির্দেশ

/জেবি/টিএন/আপ-এসএনএইচ/