জমজমের পানি খেয়ে ওষুধের কাজ চালাচ্ছি: সেলিম ওসমান

সেলিম ওসমানসংসদ সদস্য সেলিম ওসমান দাবি করেছেন, নারায়ণগঞ্জে শিক্ষক লাঞ্ছনার পর থেকে তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে পারছেন না। তাই জমজমের পানি খেয়ে ওষুধের কাজ চালাচ্ছেন।
বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে সেলিম ওসমান আবেগ আপ্লুত হয়ে কেঁদে ফেলেন।
সেলিম ওসমান বলেন, ‘১৩ মে রাতে আমার থাইল্যান্ডে যাওয়ার কথা ছিল। কিন্তু যেতে পারি নাই। আমার ওষুধ শেষ, মেডিক্যাল চেকআপ করানো প্রয়োজন, করতে পারছি না। আমি জমজমের পানি খেয়ে ওষুধের কাজ চালাচ্ছি। যতদিন পর্যন্ত বন্দরের ঘটনার পরিপূর্ণ সুরাহা না হবে, ততদিন পর্যন্ত আমি জমজমের পানি খেয়েই ওষুধের কাজটি চালাবো।’
বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টা হতে পৌনে ৭টা পর্যন্ত ওই মতবিনিময় সভায় তিনি একটানা বক্তব্য রাখেন।

আরও পড়ুন: 

‘সেলিম তো আল্লাহর ওলি হয়ে গেছো’

ভোলায় পুলিশ-জনতা সংঘর্ষে নিহত ১, আহত ২০

/এনএস/ এপিএইচ/