আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ বাংলা ট্রিবিউনকে বলেন, নগর পুলিশের পশ্চিম জোনের উপ-কমিশনার সঞ্জয় কুমার কুণ্ডুর নির্দেশে দায়িত্বে অবহেলার অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তিনি আরও জানান, ব্যাচেলর কোয়ার্টারে পিস্তল ও গুলি রেখেই এসআই জাফর গত বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে থানায় আসেন। পরে সাড়ে ১১টার দিকে তিনি বাসায় ফিরে জানান পিস্তল ও গুলি পাওয়া যাচ্ছে না। এরপর পুলিশ তদন্ত করে জানতে পারে সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে তার বাসারে ট্রাংক ভেঙে অস্ত্র চুরির ঘটনা ঘটেছে।
এ ঘটনায় এসআই জাফর বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন জানিয়ে ওসি সদীপ দাশ বলেন, অস্ত্র চুরি যাওয়ার বিষয়টি তদন্ত করা হচ্ছে।
/এমও/এসএনএইচ/