প্রত্যক্ষদর্শীরা জানান, নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের পক্ষে একদল সমর্থক মিছিল নিয়ে ঘারমোড়ার দিকে আসছিল। ঠিক ওই সময় অপর দিক থেকে লাঙ্গল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন প্রধানের পক্ষে সমর্থকরা মিছিল নিয়ে আলীসারদী যাচ্ছিল। পথিমধ্যে চুনাভুরা এলাকায় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষে প্রায় ২০ জন আহত হয়।
বন্দর উপজেলা নির্বাচন অফিসার সুমন মিয়া বলেন, নির্বাচনি আচরণ বিধি লঙ্গনের দায়ে উভয় প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
/এসএনএইচ/