বরিশালে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

জবাই করে হত্যাআভ্যন্তরীণ কোন্দলের জেরে বরিশাল সরকারি পলিটেকনিক কলেজের সামনে রেজাউল ইসলাম রেজা (২৮) নামে এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ সময় মেহেদী, সোহাগ ও পূর্ণ নামে আরও তিনজন আহত হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রেজাউল ইসলাম রেজা জেলা ছাত্রলীগের সদস্য ছিলেন।

আহতরা জানিয়েছে রাত ১০টার দিকে পলিটেকনিক কলেজ ক্যাম্পাসে প্রবেশমুখে ছাত্রলীগ কর্মী সাইফুল, রাকিব ও জাকিরের নেতৃত্বে তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করা হয়।

আহতদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর রেজেউল ইসলামের মৃত্যু হয়। আর গুরুতর আহত মেহেদীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

এদিকে এই ঘটনায় রাত ১১টার দিকে ছাত্রলীগ কর্মী রেজার অনুসারীরা হাসপাতালের সামনে বিক্ষোভ করেছে।

/এসএনএইচ/