কুমিল্লার সহকারী পুলিশ সুপার ইকবাল হোসেন জানান, কামাল উদ্দিন বলরামপুর ইউনিয়নের নাগেরচর কেন্দ্রে আসার সময় বিএনপির প্রার্থী তোফায়েল আহমেদ ভূইয়ার সমর্থকরা তার ওপর হামলা চালায়। এসময় তিনি টেঁটাবিদ্ধ হন।তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সহকারী পুলিশ সুপার আরও জানান, নিহত কামাল উদ্দিন বলারামপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: বিচ্ছিন্ন সহিংসতায় ভোটগ্রহণ শেষ, নিহত ৭
/এমও/এপিএইচ/