প্রত্যক্ষদর্শীরা জানান,কাহালু উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র হেলাল উদ্দিন কবিরাজের সরকারি গাড়িতে নির্বাচন কমিশনের স্টিকার ছিল না। তিনি গাড়ি নিয়ে বিভিন্ন ভোট কেন্দ্রে ঘুরছিলেন। খবর পেয়ে নির্বাচনি দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট শাফিউল ইসলাম কাহালু সদর ইউনিয়নের ধিরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে থেকে মেয়রের গাড়িটি জব্দ করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান,মেয়রের সরকারি গাড়িটি থানা হেফজতে আছে, ভোট গণনা শেষে গাড়িটি ছেড়ে দেওয়া হবে।
আরও পড়ুন:
জালভোট কমলেও সহিংসতা বেড়েছে: সিইসি
/জেবি/এপিএইচ/