রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন।
আরও পড়তে পারেন: যেখানে সবার সেরা মুস্তাফিজ
যারা শপথ নিয়েছেন তারা হলেন, তানোর উপজেলার কলমা ইউনিয়নের লুৎফর হায়দার রশীদ ময়না (আ.লীগ),বাঁধাইড়ের আতাউর রহমান (আ.লীগ), পাঁচন্দরের আব্দুল মতিন (আ.লীগ),সরনজাইয়ের আব্দুল মালেক (আ.লীগ), তালন্দের আবুল কাশেম (আ.লীগ), কামারগাঁর মুসলিম উদ্দিন (আ.লীগ) এবং চান্দুড়িয়ার মজিবুর রহমান (আ.লীগ)।
গোদাগাড়ী উপজেলার সদর ইউনিয়নের রুহুল আমীন (বিএনপি),মোহনপুরের মোস্তফা হোসেন (বিএনপি),বাসুদেবপুরের হাবিবুর রহমান বেবী (বিএনপি), পাকড়ির আবদুর রাকিব সরকার (আ.লীগ),মাটিকাটার আলী আজম তৌহিদ (বিএনপি), রিশিকুলের শহীদুল ইসলাম টুলু (আ.লীগ),গোগ্রামের মজিবুর রহমান (আ.লীগ),দেওপাড়ার আকতারুজ্জামান আখতার (আ.লীগ) এবং চর আষাড়িয়াদহের সানাউল্লাহ (স্বতন্ত্র)।
অারও পড়তে পারেন: সাজিদ খানের হাসির ছবিতে হৃত্বিক
/এমএসএম/