যশোর থেকে ১২৭টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র সদস্যরা। জেলার শার্শা উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে সরকারি ভ্যাট ফাঁকি দিয়ে এই গরুগুলো আনার অভিযোগ রয়েছে। গত এক সপ্তাহের অভিযানে গরুগুলো আটক করা হয়।
বুধবার সকাল সাড়ে ১১টার সময় গরুগুলো বেনাপোল কাস্টমসের আটক শাখায় জমা দেওয়ার জন্য বেনাপোল সদর বিজিবি ক্যাম্পে আনা হয়েছে। বিকালে কাস্টমসের মাধ্যমে এগুলো নিলামে তোলা হবে বলে জানা গেছে।
জানা যায়, বৈধভাবে সীমান্ত পথে ভারতীয় গরু বাংলাদেশে আনতে হলে গরু প্রতি সরকারকে ৫০০ টাকা ভ্যাট দিতে হয়। ভ্যাট ফাঁকি দিয়ে আনা ১২৭টি গরুর বাজার মূল্য প্রায় কোটি টাকা।
যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল সদর ক্যাম্পের অধিনায়ক সুবেদার গিয়াস উদ্দিন জানান,আটক গরুগুলো বেনাপোল কাস্টমসের আটক শাখায় জমা দেওয়ার প্রস্তুতি চলছে।
/জেবি/টিএন/
আরও পড়তে পারেন : জীবননগরে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত