নিহত মো. মহিউদ্দীন (২৬) পদুয়া ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মহিউদ্দীন ভবঘুরে ধরনের লোক। সে সকাল বেলা ওই ইটভাটায় গিয়ে মোবাইল চুরির সময় শ্রমিকদের হাতে ধরা পড়ে। এসময় শ্রমিকদের পিটুনিতে সেখানেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, খবর পেয়ে মহিউদ্দীনের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তার লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ইটভাটার ১৪ শ্রমিককে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন-
প্রশিক্ষণ শেষে বিজিবিতে যোগ দিচ্ছেন ৯৭ নারী
সুনামগঞ্জের চার উপজেলায় ১৩১ কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ
/এমও/এফএস/