বেনাপোলে হুন্ডির ২৬ লাখ টাকাসহ যুবক আটক

যশোরযশোরের বেনাপোল পোর্ট থানার আমড়াখালি চেকপোস্ট এলাকা থেকে শুক্রবার হুন্ডির ২৬ লাখ টাকাসহ ইয়ানুর রহমান (২৮) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
ইয়ানুর শার্শা উপজেলার রামপুর গ্রামের হাতেম আলীর ছেলে।
রও পড়তে পারেন: ‘সরষের ভেতরেই ভূত'
যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল কোম্পানি সদরের কমান্ডার সুবেদার গিয়াস উদ্দিন জানান, তাদের কাছে খবর ছিল, হুন্ডির বেশকিছু টাকা নিয়ে ইজিবাইকে করে এক ব্যবসায়ী বেনাপোলের দিকে যাচ্ছে। সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা আমড়াখালী এলাকায় অভিযান চালিয়ে নগদ ২৬ লাখ টাকাসহ ইয়ানুরকে আটক করে।
আটক ইয়ানুরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছে বিজিবি সদস্যরা। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।  
আরও পড়তে পারেন: রমজানে আরবি শেখার আগ্রহ বাড়ে
/এমএসএম/