প্রতিপক্ষের গুলিতে নিহত ১

মুন্সীগঞ্জমুন্সীগঞ্জ শহরের পাঁচঘড়িয়াকান্দি এলাকায় প্রতিপক্ষের গুলিতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। নিহতের নাম মো. জনি (১৭)। আহত দুইজন হচ্ছেন মানিক সরকার (৩০) ও কালু বেপারি (৩৫)।
হতাহতরা সবাই পাঁচঘড়িয়াকান্দি এলাকার বাসিন্দা। শনিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। মুন্সিগঞ্জের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সমর্থিত বাবুল গ্রুপের লোকজন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা প্রতিপক্ষ জাকির গ্রুপের লোকজনের ওপর গুলি করলে এ হতাহতের ঘটনা ঘটে বলে। নিহতের স্বজনদের দাবি কোনও ধরনের উস্কানি ছাড়াই গুলি ছোড়া হয়।
পলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার জানান, গোলাগুলির পর পুলিশ পুরো এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তিনটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ২২ রাউন্ড তাজা গুলিসহ অপু (৪০) নামের একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

/এমপি/