বিষয়টি শনিবার বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার কর্তৃপক্ষকে মোবাইল ফোনের মাধ্যমে জানানো হয়েছে। ওমর আলী স্থানীয় উজানচর ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক ছিলেন। তিনি উজানচর গ্রামের মিজান মিয়ার ছেলে।
আরও পড়তে পারেন: ‘উড়তা পাঞ্জাব’-এ যে কারণে অভিনয় করেছেন কারিনা
ব্রাহ্মণবাড়িয়া জেল সুপার নুরুন্নবী ভূঁইয়া এই প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৬ মে একটি চুরির মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায় বাঞ্ছারামপুর থানা পুলিশ। পরে শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে গত ৩১ মে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব জানান, স্থানীয় সংসদ সদস্য ক্যাপ্টেন এ বি তাজুল ইসলামের ভাগিনা কাজী জাদিদ আল রহমান জনি’র উজানচরের বাড়িতে চুরির মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল।
ওসি জানান,ব্রাহ্মণবাড়িয়া কারাগার থেকে আজ শনিবার সকালে তাকে ফোন করে কয়েদি ওমর আলী মৃত্যুর বিষয়টি জানানো হয়েছে। তিনি মুত্যুর বিষয়টি আজ দুপুরে ওমর আলীর পরিবার সদস্যদের জানিয়েছেন।
/এমএসএম /টিএন/