সাঁড়াশি অভিযানের দ্বিতীয় দিনে চট্টগ্রামে আটক ২৮৩

চট্টগ্রামদেশব্যাপী সাঁড়াশি অভিযানের দ্বিতীয় দিন চট্টগ্রামে ২৮৩ জনকে আটক করা হয়েছে। সেইসঙ্গে চট্টগ্রাম নগর থেকে আটকদের মধ্যে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার দেখানো হয়েছে আরও সাতজনকে। আটক অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়।

চট্টগ্রাম জেলার বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল মাসুদ আটকের বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছন।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইকবাল বাহার।
শনিবারের এই আটক  ব্যক্তিদের মধ্যে ২৪ জামায়াত নেতা রয়েছেন। চট্টগ্রাম জেলায় নগরসহ ১৪টি উপজেলায় এই অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়তে পারেন: কাশ্মিরে ‘খিলাফত’ কায়েম করতে চায় আইএস!



/এনএস/এইচকে/এমএসএম /