সাতক্ষীরায় জামায়াত-শিবিরের ৮ কর্মীসহ আটক ৫২

সাতক্ষীরা জেলাদেশব্যাপী জঙ্গী ও সন্ত্রাস দমনে পরিচালিত সাঁড়াশি অভিযানের চতুর্থ দিনে সাতক্ষীরায় ৫২ জনকে আটক করা হয়েছে।
পুলিশের দাবি, এর মধ্যে জামায়াত-শিবিরের আটজন কর্মী রয়েছেন। রবিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত জেলার আটটি থানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ১৭ জন, কলারোয়া থানা থেকে ৬ জন, তালা থানা ৫ জন, কালিগঞ্জ থানা ৫ জন, শ্যামনগর থানা ৫ জন, আশাশুনি থানা ৬ জন, দেবহাটা থানা ৫ জন এবং পাটকেলঘাটা থানা থেকে ৩ জনকে আটক করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার ডিআইওয়ান মিজানুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে থানায় মামলা রয়েছে।

আরও পড়ুন: যশোরে জামায়াত ও শিবিরের সাত কর্মী আটক


এপিএইচ/