পাবনায় সেবক হত্যা: গালকাটা হাশেম আটক

পাবনার হেমায়েতপুরে ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের সেবক নিত্যরঞ্জন পাণ্ডে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আবুল হাশেম ওরফে গালকাটা নিত্যরঞ্জন পাণ্ডেহাশেম (৫৪) নামের একজনকে আটক করেছে পুলিশ। রোববার রাতে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর আশ্রয়ন প্রকল্প এলাকা থেকে তাকে আটক করা হয়।
হাশেম হেমায়েতপুর গ্রামের মৃত ফকির শেখের ছেলে। সোমবার দুপুর ৩ টায় পাবনা আমলী আদালতে হাশেমকে হাজির করে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আরও পড়তে পারেন: গোপালগঞ্জে কাবিখা প্রকল্পে আ.লীগের ‘লুটপাট’
মামলার তদন্তকারী কর্মকর্তা পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) মুন্সী আবু কুদ্দুস জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার মধ্যরাতে অভিযান চালিয়ে হেমায়েতপুর গ্রামের আশ্রয়ন প্রকল্প এলাকায় নিজ বাড়ি থেকে আবুল হাশেম ওরফে গালকাটা হাশেমকে আটক করা হয়েছে।
তিনি জানান, জিজ্ঞাসাবাদের জন্য সোমবার দুপুর ৩টায় তাকে পাবনা আমলী আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন জানানো হয়। শুনানি শেষে বিচারক মো. নাজিমুদ্দৌলা ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক জানান, সম্পূর্ণ সন্দেহের বশবর্তী হয়ে হাশেমকে আটক করেছে পুলিশ। এ হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা আছে কিনা তা নিশ্চিত না হয়েই তাকে আটক করা হয়।

উল্লেখ্য, এর আগে শনিবার রাতে আরিফুল ইসলাম নামের এক শিবির নেতাকে শহরের বাজিতপুর এলাকা থেকে এ মামলায় সন্দেহভাজন হিসেবে  আটক করা হয়। তবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানায়নি পুলিশ। এ নিয়ে এ হত্যা মামলায় ২জনকে আটক করা হলো। 

প্রসঙ্গত: গত ১০ জুন ভোরে পাবনার হেমায়েতপুরে ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের সেবক নিত্যরঞ্জন পাণ্ডেকে (৬২) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

 আরও পড়তে পারেন: হাত দিয়ে গোল করে ব্রাজিলকে কোপা থেকে ছিটকে দিলেন রুইদিয়াস

/এমএসএম /