পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই ) মফিজুর রহমান জানান, গত ৪ জুন ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরের দিন রাতে গ্রেফতার ব্যক্তিরা বেনাপোলের বালুণ্ডা বাজারে বোমা হামলা চালায়। ওই হামলায় চারজন গুরুতর আহত হন। এ ঘটনায় আহতদের পরিবার মামলা করায় ওই তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতার তিনজনের নামে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপের নানা অভিযোগ রয়েছে।
/এমএসএম /