মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে ছাত্র ইউনিয়ন জাবি সংসদ সংহতি প্রকাশ করে। আরও পড়তে পারেন: ব্লু-ইকোনমিতে ভারত, সহযোগিতা দিতে চায় চীন
মিঠুন সরকারকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে ছাত্র ইউনিয়নের সভাপতি দ্বীপাঞ্জণ সিদ্ধান্ত কাজল বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিকৃতি ও এর প্রতিবাদ করায় দুই সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনায় আমরা ধিক্কার জানাই। মিঠুন সরকারের মতো হলুদ সাংবাদিক আছে বলেই দেশের জনগণ সত্য তথ্য জানার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।’
বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মামুন অর রশীদ বলেন, ‘সমাজের প্রত্যেকটি স্তরে যে ক্ষয় ছড়িয়ে পড়েছে সেই অনুসারে হলুদ সাংবাদিকতা চর্চা হচ্ছে। একাত্তর টিভিতে ব্যক্তিগত উদ্দেশ্যে প্রচারিত সংবাদটির মতো এতো স্পষ্ট ও হলুদ সাংবাদিকতা আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় চোখে পড়ে না। হলুদ সাংবাদিকতামুক্ত বাংলাদেশ প্রত্যাশা করি।’
সমাপনী বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি বেলাল হোসাইন রাহাত বলেন, ‘মিঠুন সরকার বিশ্ববিদ্যালয়ে কর্মরত অন্য দুই সাংবাদিককে হুমকি দিয়ে সন্ত্রাসীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। সেই সঙ্গে তিনি নিজ স্বার্থে বিকৃত সংবাদ প্রকাশ করেছেন। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাই।’
অারও পড়তে পারেন: আশরাফের মুখ ‘বন্ধ’ করুন: প্রধানমন্ত্রীকে জাসদ
মিঠুন সরকারকে অপসারণ এবং দেশ ও জাতির সামনে সত্য তুলে ধরতে একাত্তর টিভি কর্তৃপক্ষকে অনুরোধ জানান বক্তারা।
প্রসঙ্গত, বিডিনিউজ টোয়েন্টিফোরের জাবি প্রতিনিধি শফিকুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে ৯ জুন মানববন্ধন করে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ। কিন্তু একাত্তর টিভিতে প্রচারিত সংবাদে মিঠুন সরকার উল্লেখ করেন,‘গত ৪ জুন নির্বাচনের দিন খ্রিস্টান পল্লীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এ মানববন্ধন হয়েছে।’
উল্লেখ্য,৪ জুন মিঠুন সরকার নিজে মারধরের শিকার হয়েছিলেন।
এই সংবাদের সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় প্রথম আলো ও বাংলাদেশ প্রতিদিনের জাবি প্রতিনিধি রাসেল রাব্বী ও শরীফুল ইসলাম সীমান্তকে শারীরিকভাবে লাঞ্ছনা ও সচিত্র মিথ্যা সংবাদ প্রকাশের হুমকি দেন মিঠুন সরকার। পরে ক্যাম্পাসে কর্মরত অর্ধশত সাংবাদিক বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিলে মিঠুন সরকারের ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দেয় প্রশাসন।
/এমএসএম /