তিনি ওই গ্রামের আব্দুল্লাহেল বাকীর ছেলে।
হাবুলের স্ত্রী আলীপুর হাইস্কুলের সহকারী শিক্ষিকা রওশনারা জানান, বুধবার রাত এগারটার দিকে মাইক্রোবাসযোগে ৭/৮ জন লোক তাদের বাড়িতে আসে। তারা সবাই সাদা পোশাকে ছিলেন। তারা নিজেদের র্যাব সদস্য পরিচয় দিয়ে হাবুলকে ডাকাডাকি করতে থাকেন। অচেনা লোকের কণ্ঠ শুনতে পেয়ে তিনি বাড়ির বারান্দায় আসেন। তখন তিনি তাদের আসার কারণ জিজ্ঞাসা করলে, তারা নিজেদের র্যাব সদস্য পরিচয় দিয়ে হাবুলের কাছ থেকে কিছু তথ্য-উপাত্ত জানার আছে বলে জানান। এসময় তার স্বামী শুধুমাত্র গেঞ্জি গায়ে ঘর থেকে বের হয়ে তাদেরকে অনুসরণ করে। এরপর তিনি আর ফিরে আসেননি।
হাবুলের ভাই সাতক্ষীরা সরকারী কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোস্তাজাবুর রহমান জানান, হাবুল কোনও রাজনৈতিক দলের সদস্য ছিলেননা। তিনি আলীপুর হাটখোলা বাজারে হাজী জমিরউদ্দীন মার্কেটে স্টেশনারী ব্যবসায়ী ছিলেন।
তবে এবিষয়ে জানতে চাওয়া হলে র্যাব-৬ এর মেজর মাহফুজ হাবুলকে আটকের বিষয়টি অস্বীকার করেছেন।
আরও পড়ুন:
যশোরে নিহত ৪ জনের মধ্যে ৩ জনের পরিচয় মিলেছে
দামুড়হুদায় শিশুসহ ৪ জনকে কুপিয়ে জখম
/টিএন/
আপ - /এসএ/